বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে তেলবাহী জাহাজে অগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

| নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের কর্ণফুলী নদীর ডলফিন জেটির ‘বাংলার জ্যোতি’ নামে একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এই রিপোর্ট লিখা পর্যন্ত সকাল সাড়ে ১১টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের মোবিলাইজিং অফিসার কফিল উদ্দিন।  তিনি বলেন, ১১টায় আগুন লাগে। প্রথমে ফায়ার সার্ভিসের দুটি টিম আগুন নেভাতে আসে। কিন্তু আগুনের ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় আরও ৬টি টিম যুক্ত করা হয়েছে। বর্তমানে ৮টি টিম কাজ করছে। এখনও আগুন নেভানো যায়নি। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। পরে জানানো হবে।

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...