বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পটিয়ায় মহানবী (সা.)–কে নিয়ে আপত্তিকর পোস্ট, তরুণ গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়াতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে আপত্তিকর ফেসবুক পোস্ট দেওয়ার অভিযোগে পার্থ বিশ্বাস (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নগরের সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পটিয়া থানা–পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।

এদিকে তরুণকে গ্রেপ্তার করে পটিয়ায় আনার খবর ছড়িয়ে পড়লে থানা প্রাঙ্গণে জড়ো হন কয়েক শ’ লোক। তারা ওই যুবককে তাদের হাতে তুলে দিতে বলেন। কিন্তু পুলিশ রাজি না হওয়ায় লোকজন আরও উত্তেজিত হয়ে পড়েন। এক পর্যায়ে সেনাবাহিনীকে খবর দেওয়া হলে তারা আসে। বিক্ষুব্ধ লোকজন তাদের একটি গাড়ি ভাঙচুর করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, কামরুল ইসলাম নামের এক ব্যক্তি গতকাল থানায় মামলা করার পরপরই দ্রুততম সময়ে অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করা হয়।

এরপর থানায় মাদ্রাসা শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন জড়ো হন। তারা বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে গ্রেপ্তার তরুণকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানান। পরিস্থিতি উত্তপ্ত হলে সেনাবাহিনীকে অবহিত করা হয়। কিন্তু কিছু বিক্ষুব্ধ লোক সেনাবাহিনীর একটি জিপ ভাঙচুর করেন। পরে পুলিশ, সেনাবাহিনী, মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

ওসি আরও বলেন, গ্রেপ্তার তরুণকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে হওয়া মামলাটি তদন্ত করা হচ্ছে।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...