Monday, 9 November, 2026

রাউজানে প্রবাসী হত্যা মামলার পলাতক আসামি বাদশা মিয়া গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে প্রবাসী আব্দুল্লাহ প্রকাশ মানিক হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ বাদশা মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-০৭।

মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২১ মে) দুপুরে র‍্যাব-০৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। গ্রেপ্তার মোঃ বাদশা মিয়া (৪৫) রাউজান গরীব উল্যাহ পাড়া এলাকার মৃত কবির আহাম্মদের ছেলে।

এর আগে ১৯ এপ্রিল রাউজান থানাধীন গরিব উল্ল্যাহপাড়া ভান্ডারী কলোনির ভাড়া বাসায় দুবাই প্রবাসী আব্দুল্লাহ প্রকাশ মানিককে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ২২। ওই মামলায় এজাহারভুক্ত আসামি বাদশা মিয়া।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...