বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ দাবি করলেন রিজভী

অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

রিজভী বলেন, রাষ্ট্র নিরাপত্তা নিয়ে পরীক্ষা করার সুযোগ নেই। মানবিক করিডরের নামে ড. খলিলুর রহমান বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, দেশকে অনিরাপদ করতে চাচ্ছে।

তাই অতিদ্রুত খলিলুর রহমানের পদত্যাগের দাবি করছি।ইশরাক হোসেনকে নিয়ে আদালতের রায় জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন রিজভী।

তিনি বলেন, কিছু কিছু উপদেষ্টার বক্তব্যে মনে হয় তারা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন। বর্তমান ক্ষমতাসীনরা বিএনপি নেতাদের সঙ্গে অপ্রাসঙ্গিকভাবে সংঘাত করতে চাচ্ছেন

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...