আজ শুক্রবার দেশের একটি বেসরকারি টেলিভিশনে এ মন্তব্য করেছেন তিনি।
সালাউদ্দিন বলেন, ড. ইউনূস পদত্যাগ করতে চাওয়াটা তার ব্যক্তিগত বিষয়। তবে বিএনপি তার পদত্যাগ দাবি করেনি।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার পরিবর্তে যদি তিনি পদত্যাগ করতে চান বা দায়িত্ব ছেড়ে দিতে চান সেটি তার ব্যক্তিগত বিষয় হতে পারে। আমরা ওনার পদত্যাগ দাবি করিনি। আর একান্তই যদি উনি ব্যক্তিগতভাবে দায়িত্ব পালনে অপারগ হন, তাহলে রাষ্ট্র তো বসে থাকবে না। রাষ্ট্র একটা বিকল্প ব্যবস্থা খুঁজে নেবে।
চট্টলা২৪/হহ

