বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বোয়ালখালীতে মানসিক ভারসাম্যহীন যুবককে বলাৎকার, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালীতে মানসিক ভারসাম্যহীন এক যুবককে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২২ মে) অভিযুক্ত জুয়েল মহাজনকে (৩৫) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তার জুয়েল উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিদগ্রাম গৌরাঙ্গ মেম্বার বাড়ির মৃত টুনু মহাজনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার (২১ মে) দুপুরে ওই যুবক বাড়ির পাশের পুকুরে গোসল করতে গেলে জুয়েল তাকে মারধর করে ভয়ভীতি দেখিয়ে পুকুর পাড়ে বলাৎকার করে।

মামলার বাদী ওই যুবকের পিতা বলেন, বলাৎকারের ফলে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে হয়েছে। এর আগে আরও একবার আমার ছেলেকে একা পেয়ে জুয়েল বলাৎকার করেছিল। তখন মানসম্মানের কথা চিন্তা করে অভিযোগ করিনি। এবার সে ঘরে এসে কান্নাকাটি ও শারীরিকভাবে যন্ত্রণা পেতে দেখে কারণ জানতে চাইলে সে ঘটনার বিস্তারিত খুলে বলে।

তিনি আরও জানান, তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। বলাৎকারের শিকার ওই যুবক লেখাপড়ায় ভালো ছিল। হঠাৎ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ায় লেখাপড়া ছেড়ে দিয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, এ বিষয়ে ভিকটিমের পিতার এজাহারের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (২২ মে) আদালতে পাঠানো হয়েছে।

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...