বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

খাগড়াছড়িতে ১০ বস্তা বিদেশি সিগারেট জব্দ ,গ্রেপ্তার আপন দুই ভাই

খাগড়াছড়ির দীঘিনালায় অভিযান চালিয়ে প্রায় ১৬ লাখ টাকার বিদেশি সিগারেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় রেজিস্ট্রেশনবিহীন দুটি মাহিন্দ্রা গাড়ি জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হল- মেরুং ইউনিয়নের সোবাহানপুর গ্রামের মো. শামছুল আলমের ছেলে মো. সেলিম (২৬) ও মো. কাশেম (২১)।

শুক্রবার (২৩ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানান, দীঘিনালার ১ নম্বর মেরুং ইউনিয়নের পুলিশ ফাঁড়ির সামনে একটি মাহিন্দ্রা গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় ১০টি প্লাস্টিকের বস্তায় ১৪ হাজার প্যাকেট বিদেশি ওরিস ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে প্রায় ১৬ লাখ টাকার সিগারেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪/জ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা...

আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন চমেক হাসপাতাল, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ...

চসিকে রাজস্ব জালিয়াতি: ২২ লাখের হোল্ডিং ভ্যালুয়েশন ৩ লাখে, নেপথ্যে বিতর্কিত কর্মকর্তা মেশকাতুল!

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) রাজস্ব সার্কেল-৭ এর আওতাধীন দক্ষিণ...