শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

করিডর ও বন্দর ইস্যুতে সরকারকে ‘না’ বলেছি

করিডর ও বন্দর বিষয়ে সরকারকে আমাদের অবস্থান জানানো হয়েছে, আমরা ‘নো’ বলেছি। মৌলভীবাজারের কুলাউড়ায় এক মতবিনিময়সভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ কথা বলেন।

গতকাল রবিবার কুলাউড়ায় স্থানীয় একটি হলরুমে উপজেলা জামায়াত চা শ্রমিকদের সঙ্গে এ মতবিনিময়সভার আয়োজন করে। এ সময় ডা. শফিকুর রহমান চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, চা-বাগানে অসংখ্য প্রতিভা লুকিয়ে আছে।

মানবিক করিডর ও বন্দর প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, করিডর ও বন্দর বিষয়ে সরকারকে আমাদের অবস্থান জানানো হয়েছে আমরা ‘নো’ বলেছি। দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কোনো কিছুতে হ্যাঁ বলব না। দেশের স্বার্থ যেখানে বিক্রীত হবে সেখানে ‘নো’।

ডা. শফিকুর রহমান বলেন নির্বাচিত সরকারের যদি এ ধরনের কোনো ইস্যু থাকে, তাহলে পার্লামেন্ট সেটি সিদ্ধান্ত নেবে। এখন যদি সিদ্ধান্ত নিতে চান তাহলে পার্লামেন্ট হবে সব রাজনৈতিক দল।

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...