বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন হত্যা মামলায় গ্রেপ্তার

চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সবশেষ তিনি যুব ও ক্রীড়া সচিবের দায়িত্ব পালন করছিলেন। হত্যা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মেজবাহ উদ্দিনের পাশাপাশি আরেকটি অভিযানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরী, বসুন্ধরা গ্রুপের কো-অর্ডিনেটর আদনানকে গ্রেপ্তার করা হয়েছে।

তালেবুর রহমান বলেন, “তাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। ওইসব নির্দিষ্ট মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।”

মেজবাহ উদ্দিন আহমেদ বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারে ১৯৯৩ সালে যোগদান করেন। তার গ্রামের বাড়ি ভোলায়। বিসিএস ১১ ব্যাচের এই কর্মকর্তা যুব ও ক্রীড়া সচিব হওয়ার আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রীর সাবেক পিএস, খুলনার জেলা প্রশাসক, চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...