বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চান্দগাঁওয়ে আবাসিক হোটেলে অনৈতিক কাজ , নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৮ মে) রাত দেড়টার দিকে নগরের চাঁদগাঁও রিভার প্যালেস নামে একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুই পুরুষ ও দুই জন নারী রয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন-রাঙামাটি জেলার কাপ্তাই থানার নতুন বাজার এলাকার বাবুল দাশের ছেলে জিন্টু দাস (৩১), রাউজান উপজেলার নোয়াপাড়ার আহামদুল হকের ছেলে মো. রায়হান (২৬), পাহাড়তলী অলঙ্কার বাসনতি এলাকার তিস্তাই ইসলাম আসমা (২৪) ও চান্দগাঁও মোহরা এলাকার কাজিরহাট এলাকার ছেনোয়ারা বেগম (৩৫)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতরা হোটেলে অসামাজিক কাজে লিপ্ত ছিল। হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪/জ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...