শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সিএমপি’র সাবেক কমিশনার মো. সাইফুল ইসলাম সাময়িক বরখাস্ত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার ও বর্তমানে রাজশাহীর সারদায় সংযুক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. সাইফুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মো. সাইফুল ইসলাম বর্তমানে ওএসডি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি গত ১১ ফেব্রুয়ারি সিএমপির চান্দগাঁও থানায় দায়ের করা এক মামলায় গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে আছেন।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী তাকে ওইদিন (১১ ফেব্রুয়ারি) থেকেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

উল্লেখ্য, মো. সাইফুল ইসলাম ২০২৩ সালের ৪ জুলাই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার আগে তিনি এমআরটি পুলিশের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪/জ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...