বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পেকুয়ায় যুবলীগ নেতার পুকুর থেকে অস্ত্র ও রামদা উদ্ধার

কক্সবাজারের পেকুয়ায় সেনাবাহিনীর অভিযানে অবৈধ দেশীয় তৈরী অস্ত্র ও কিরিচ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন এনামুলের নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম বাইম্যাখালী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

অভিযানে ওই এলাকার নুরুল ইসলামের পুত্র যুবলীগ নেতা মোঃ মোকাম্মেল প্রকাশ মোখার বাড়ির পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় একটি দেশীয় তৈরী এলজি ও ২টি ধারালো কিরিচ উদ্ধার করা হয়।

অভিযানের বিষয় আগে থেকে টের পেয়ে মোকাম্মেল পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র পরবর্তীতে আইনি পদক্ষেপ নিতে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, সেনাবাহিনীর অভিযানে ১ টি দেশীয় তৈরী এলজি ও ২টি কিরিচ উদ্ধার করে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে অবৈধ অস্ত্র আইনে আইনগত ব্যবস্থা নিতে প্রক্রিয়া চলছে। যুবলীগ নেতা মোকাম্মেল প্রকাশ মোখার বিরুদ্ধে পেকুয়া থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

মোকাম্মেল প্রকাশ মোখা উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম তার ভাই আজমের অন্যতম সহযোগি ও পেকুয়া উপজেলা যুবলীগ নেতা। সে পেকুয়ার শিক্ষক আরিফ হত্যা মামলার এজাহাভুক্ত আসামি।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪/জ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা...

আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন চমেক হাসপাতাল, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ...

চসিকে রাজস্ব জালিয়াতি: ২২ লাখের হোল্ডিং ভ্যালুয়েশন ৩ লাখে, নেপথ্যে বিতর্কিত কর্মকর্তা মেশকাতুল!

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) রাজস্ব সার্কেল-৭ এর আওতাধীন দক্ষিণ...