বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রাঙ্গুনিয়ায় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ

| প্রতিনিধি, রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবীর (দ.) জশনে জুলুস, দেশের বিভিন্ন মাজারে হামলা, পিঠিয়ে মানুষ হত্যা ও সুন্নী আলেমদের হত্যার হুমকির প্রতিবাদে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি ভারতে নবীর শানে কটুক্তি, দেশ বিরোধী ষড়যন্ত্র, মসজিদ, মাজার ও সুন্নী আলেমদের ওপর হামলা ও শিক্ষকদের জোর পূর্বক পদত্যাগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (৩ অক্টোবর) বিকেলে রোয়াজারহাট চত্বরে ‘শান্তি ও সম্প্রীতি সমাবেশ’ ও পরবর্তীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

রাঙ্গুনিয়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত নেতা মাওলানা জরিফ আলী আরমানের সভাপতিত্বে ও সমন্বয়ক করিম উদ্দীন হাছান ও মুফতি সাইফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয়ক পীরজাদা মাওলানা গোলামুর রহমান আশারফ শাহ, অধ্যক্ষ তৈয়ব আলী, পীরজাদা ওবাইদুল মোস্তফা নঈমী, অধ্যক্ষ নাছির উদ্দীন তৈয়বী, হাফেজ আবদুর রহমান জামী, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় লিঁয়াজো কমিটির সদস্য অ্যাডভোকেট ইকবাল হাসান, আহলে সুন্নাত নেতা আ ন ম নজমুল হোসাইন নঈমী, অধ্যক্ষ ইলিয়াস নূরী, কাজী মোস্তফা কলিম, মাওলানা আবুল কালাম বয়ানী, অধ্যক্ষ নুরুল আলম, উপাধ্যক্ষ মুজিবুর রহমান নেজামী, অধ্যক্ষ মারফাতুন্নুর, এইচ এম শহীদুল্লাহ, নুর মোহাম্মদ মেম্বার, করিম উদ্দিন নূরী, ইলিয়াছ আহমদ নঈমী, মাহমুদুর রশীদ মাসুদ, আরিফুর রহমান রাশেদ, আহমেদ রেজা, জাহিদুল ইসলাম খোকন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহাবস্থান এখানে। দেশে নৈরাজ্য সৃষ্টির সকল ষড়যন্ত্র, অপচেষ্টা রুখে দেওয়া হবে। দেশে বিভিন্ন মাজার, খানকা, মসজিদে হামলা ও দখলের ঘটনা ঘটে চলছে। মাজারে শিরক বন্ধের নামে নৃশংসভাবে পিঠিয়ে মানুষ হত্যা করছে। যা ইসলাম কখনো সমর্থন করে না। কতিপয় জঙ্গী সংগঠন একাট্টা হয়ে ওই ধরনের নেক্কারজনক ঘটনার জন্ম দিচ্ছে। নতুন প্রজন্মের কাছে ইসলাম ও ইসলামী রাজনীতিকে ভীতিকর গড়ে তোলার অপচেষ্টা করা হচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামায়াত এ ধরনের অপকর্মের নিন্দা জানাচ্ছে।’

বিক্ষোভ মিছিলটি রোয়াজার হাটের সমাবেশ থেকে শুরু হয় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ উপজেলার সদরস্থ সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...