Sunday, 8 November, 2026

বৈরী আবহাওয়ায় চট্টগ্রামে না নেমে ঢাকায় ফিরে গেল ফ্লাইট

ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট খারাপ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার (২৯ মে) রাত ৯টা ৪৪ মিনিটে ঢাকায় ফেরত আসে। যার ফলে যাত্রায় কয়েক ঘণ্টার বিলম্ব ঘটে।

ফ্লাইটটি ছিল বিমানের বিজি১৪৭, যা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ঢাকা) থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। তবে চট্টগ্রামে খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইটটি ঢাকায় ফিরে আসে।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, “চট্টগ্রামে অনুকূল আবহাওয়া না থাকায়, নিরাপত্তার স্বার্থে ফ্লাইটটি ঢাকায় ফেরত পাঠানো হয়।”

রাত কাটিয়ে ফ্লাইটটি সকাল ৪টা ১৬ মিনিটে পুনরায় চট্টগ্রামে অবতরণ করে এবং আবহাওয়া উন্নতি হলে আজ শুক্রবার সকাল ৫টা ৩১ মিনিটে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করে।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, বিলম্বের সময় যাত্রীদের যথাযথভাবে অবহিত ও সহায়তা করা হয়েছে।

ঘটনায় কেউ আহত হয়নি এবং ফ্লাইটটির কোনো কারিগরি ত্রুটিও পাওয়া যায়নি। বর্তমানে উভয় বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

ডেস্ক/এইচ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...