বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কর্ণফুলীতে গ্রেপ্তার হলেন যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মনির উদ্দিন (৪২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ মে) রাতে উপজেলার বড়উঠান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

গ্রেপ্তার মনির উদ্দিন বড়উঠান (৭ নম্বর ওয়ার্ড) দক্ষিণ শাহমীরপুর এলাকার বদিউল আলমের বাড়ীর শামসুল হকের ছেলে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, এক যুবলীগের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...