শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের সামনে বিস্ফোরণ

রাজধানীর শিশু একাডেমি সংলগ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের সামনে ককটেল সদৃশ্য পটকা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (১ জুন) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর  এ তথ্য জানান।

তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট সবাই অবহিত আছেন। এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি।

সিসিটিভি ফুটেজ দেখাসহ অন্যান্য কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

এদিকে জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

 

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...