Monday, 9 November, 2026

পাহাড়তলীতে চাঁদাবাজি ও অপহরণ মামলায় গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার অপহরণ ও চাঁদাবাজি মামলার সন্ধিগ্ধ আসামি মো. জুবায়েরসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তারকৃতরা হলো- রাউজান থানার নওজিসপুর এলাকার জাফর আহমদের ছেলে মো. জুবায়ের (২৯), ফটিকছড়ি থানার দৌলতপুর এলাকার মৃত নাসির খাঁনের ছেলে শাহরিয়ার খান ইফতি (২১) ও নগরীর পাহাড়তলী থানার বাইন্নাপাড়া এলাকার মো. বাহারের ছেলে মো. রিয়াজ প্রকাশ আলভী (২৭)।

শনিবার (৩১ মে) দুপুর ১টা ২০ মিনিটে পাহাড়তলী থানাধীন দক্ষিণ কট্টালী বণিক পাড়া এলাকা ও পাঠানপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পাহাড়তলী থানার অপহরণ ও চাঁদাবাজি মামলার সন্ধিগ্ধ আসামিরা দক্ষিণ কট্টালী বণিক পাড়া এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার দুপুরে অভিযান চালিয়ে জুবায়ের ও শাহরিয়ার খান নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের দেয়া তথ্যমতে পাঠানপাড়া এলাকা থেকে মো. রিয়াজ প্রকাশ আলভী নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের পাহাড়তলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪/জ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...