শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে নারীকে লাথি মারা সেই আকাশ অবশেষে গ্রেপ্তার

চট্টগ্রামে প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে এক নারীকে লাথি মেরে ভাইরাল হওয়া বহিষ্কৃত জামায়াতকর্মী আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১ জুন) বিকেল পৌনে ৩টার দিকে নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি চট্টলা২৪কে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম।

তিনি বলেন, আকাশ চৌধুরীকে কোতোয়ালী থানা এলাকা থেকে বিকেল পৌনে ৩টার দিকে আটক করেছি। গত বুধবার গণতান্ত্রিক জোটের কর্মসূচিতে হামলার ঘটনায় হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।

আকাশ চৌধুরী চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নেচার উদ্দিন আহমেদ চৌধুরীর ছেলে। তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কর্মী।

এর আগে, ২৮ মে বিকেল সাড়ে ৩টার দিকে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাসের প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্রজোটের পূর্বনির্ধারিত কর্মসূচিতে হামলা চালায় ‘এন্টি শাহবাগ মুভমেন্ট’ নামে সদ্য গজিয়ে ওঠা একটি সংগঠন। হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে।

ওই সময় ঘটনাস্থল থেকে এক ছাত্রসহ দুজনকে আটক করে পুলিশ। পরে দ্রুত বিচার আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

আগে তিনি ব্যক্তিগত ফেসবুক একাউন্টে এই বার্তা দেন

আকাশ চৌধুরী তার ফেইসবুক ওয়ালে নিজের আত্মপক্ষ সমর্থন করে পোষ্ট দিয়ে আজ থানায় আত্মসমর্পণ করেন।তিনি লিখেন-
আসসালামু আলাইকুম। আমি আকাশ চৌধুরী….
প্রিয় দেশ বাসী আপনারা জানেন চট্টগ্রাম প্রেস ক্লাবের শাহাবাগীদের সাথে ঘটে যাওয়া বিষয় টি আমি একজন মুসলিম হিসেবে আমার ঈমানী চেতনার জায়গা থেকে করেছি।
শুনলাম প্রশাসন আমাকে খুঁজছে!!!
আমি চোরও না ডাকাতও না আমাকে প্রশাসন থেকে খুঁজতে হবে!!
সাঈদী সাহেবের সেই মহান উক্তিটির কথা আজ খুব মনে পড়ছে ” বিড়ালের মতো ৫০০ বছর বাঁচার দরকার নাই, সিংহের মতো ১ ঘন্টা বাঁচতে চাই”✌️
কাজেই আমি আমার পরিবার এবং ঘনিষ্ঠ জনদের সিদ্ধান্ত ক্রমে আজকেই চট্টগ্রাম কোতোয়ালী থানায় আত্মসমর্পন করার ঘোষণা দিচ্ছি।
ইসকন, বাম, নাস্তিক ইসলাম বিদ্ধেষীদের একটা লাত্তি মারার কারনে যদি প্রশাসন আমাকে খুঁজে…
তাহলে দেশের ইসলাম প্রিয় তৌহিদী জনতার কাছে প্রশ্ন রাখতে চাই আমার আল্লাহ এবং রাসূল (সা:) এর কুটুক্তিকারী, শাপলা চত্বরে হাজারো আলেম ওলামার হত্যাকারী এবং জামায়াতের এতো গুলো নেতাকে রাজাকার ট্যাগ লাগিয়ে হত্যা কান্ড গুলোর বিচার কি হবে….???
আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং দেশবাসীর কাছে দুআ কামনা করছি।
তাকবীর
আল্লাহুআকবার✌️✌️

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...