বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সীতাকুণ্ডে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্বার

সীতাকুণ্ডে অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধ ব্যক্তির লাশ উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ। রবিবার (১ জুন) বিকালের দিকে উপজেলার ২ নং বারৈয়ারঢালা ইউনিয়নের পাহাড়ের ফরেষ্ট অফিস সংলগ্ন রাস্তার পাশ থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, পাহাড়ের পাদদেশে ফরেষ্ট অফিস সংলগ্ন রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দেন। ওই বৃদ্ধ খালি গায়ে ছিল। তার পরনে লুঙি এবং পায়ে সেন্ডেল পরা ছিল। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন।

সীতাকুণ্ড মডেল থানার সেকেণ্ড অফিসার এস আই জাফর আহমেদ বলেন, ফরেস্ট অফিস সংলগ্ন একটি লাশ পড়ে আছে এমন খবরের ভিত্তিতে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতলে প্রেরণ করি। লাশের পরিচয় সনাক্ত করতে চেষ্টা চলছে বলে জানান তিনি।

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...