মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

চট্টগ্রামে কোরবানির পশুর হাট পরিদর্শনে সিএমপি কমিশনার

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর কোরবানির পশুর হাটগুলোর নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার জনাব হাসিব আজিজ।

আজ ৪ জুন ২০২৫, বুধবার তিনি মহানগরীর বিবিরহাট ও এক কিলোমিটার পশুর হাট সরেজমিন পরিদর্শনে যান। হাট পরিদর্শনকালে সেখানে উপস্থিত সাংবাদিক, ইজারাদার, ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সিএমপির গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন।

সিএমপি কমিশনার বলেন, “পশুর হাটে আসা বেপারী ও ক্রেতাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদা প্রস্তুত রয়েছে। প্রতারক চক্র ও অপরাধ দমনে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। প্রতিটি হাটে একটি করে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, যাতে যেকোনো অভিযোগ বা সমস্যায় তাৎক্ষণিক সহায়তা পাওয়া যায়।”

তিনি আরও জানান, হাটে অতিরিক্ত হাসিল আদায়ের কোনো অভিযোগ পাওয়া গেলে ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ীদের নিরাপদে টাকা পরিবহনে পুলিশ বিশেষ নিরাপত্তা দিচ্ছে বলেও আশ্বস্ত করেন তিনি।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব আমিরুল ইসলামসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪/জ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

আগামী ৫ দিন দমকা হাওয়াসহ বৃষ্টি, কোথাও হতে পারে ভারী বর্ষণ

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলে অবস্থানরত মৌসুমি...

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সাইবার ট্রাইব্যুনালে মামলা করলেন জামায়াত নেতা

ফেসবুকে মানহানিকর পোস্ট ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে চট্টগ্রাম...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বিত পরিকল্পনা ও জবাবদিহিতার ওপর গুরুত্ব

চট্টগ্রাম নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পরিকল্পনা,...

রামুতে ট্রাক-সিএনজি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আপন...