শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম মহানগর জামায়াতের সংসদীয় আসন কমিটির সভা

চট্টগ্রাম মহানগরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় আসন ৮ ও ৯ নম্বর কমিটির পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ জুন) দেওয়ান বাজারস্থ নগর জামায়াত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

সভায় তিনি বলেন, “বাংলাদেশের জনগণ এখন তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য উদগ্রীব। দীর্ঘ ১৫ বছর ধরে ফ্যাসিবাদী শাসনের মধ্যে জনগণ প্রকৃত গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছে। টেকসই গণতন্ত্রের জন্য স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অপরিহার্য।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী ইনসাফ, সততা ও যোগ্যতার ভিত্তিতে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। সেই আলোকে আমরা সারাদেশে উপযুক্ত প্রার্থী মনোনয়ন দিচ্ছি। জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছি।”

এ সময় তিনি ‘জুলাই বিপ্লবের’ অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন আসন পরিচালক ও নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস (৮ নম্বর আসন) এবং মোরশেদুল ইসলাম চৌধুরী (৯ নম্বর আসন)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগর আমীর ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের মনোনীত প্রার্থী ডা. আবু নাসের, চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, কোতোয়ালি থানা আমীর আমির হোছাইন, চান্দগাঁও থানা আমীর মোহাম্মদ ইসমাইল, বায়েজিদ থানা আমীর মুহাম্মদ জাকির হোসেন, চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, পাঁচলাইশ থানা আমীর মাহবুবুল হাসান রুমী, বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ, ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম, ছাত্রশিবির মহানগর উত্তর সেক্রেটারি মোমিনুল হক, বাকলিয়া থানা নায়েবে আমীর আবুল মনসুর, চান্দগাঁও থানা সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, কোতোয়ালি থানা সেক্রেটারি মোস্তাক আহমদ এবং ৯ আসনের সদস্য সচিব তৌহিদ আজাদ প্রমুখ।

জুনায়েদ, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...