বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রাঙ্গুনিয়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা

| প্রতিনিধি, রাঙ্গুনিয়া

‘শিক্ষকের কণ্ঠস্বর : শিক্ষার নতুন সামাজিক অঙ্গীকার’ প্রতিপাদ্যে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সকালে মাদ্রাসার হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মারফতুন্নুর কাদেরী।

ইসলামের ইতিহাসের সহকারী অধ্যাপক মাওলানা কুতুব উদ্দিনের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য ও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক শরীফ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক এস. এম. মঈন উদ্দিন, আরবি প্রভাষক মাওলানা আনোয়ার হোসাইন, প্রভাষক নুসরাত চৌধুরী, সালেহা আকতার, সহকারী শিক্ষক ও সহকারী মাওলানার মধ্যে রফিকুল ইসলাম, এস. এম. আবদুল কাদের, মাওলানা মুহাম্মদ ইয়াকুব, মোজাহেদুল ইসলাম, মাওলানা হাছান মঈন উদ্দিন, মোহাম্মদ হোসাইন, মাওলানা রিদওয়ানুল মোস্তফা, সাবেক এবতেদায়ী প্রধান সৈয়দ মুহাম্মদ জাহেদুল হক, জুনিয়র শিক্ষক ক্বারি মুহাম্মদ জকরিয়া, রফিকুল ইসলাম, খোরশেদ আলম, দেলোয়ার হোসাইন, কাওছার মিয়া, আবু সৈয়দসহ সম্মানিত শিক্ষকবৃন্দ।

এ সময় সভাপতি তার বক্তব্য বলেন, নতুন একটি শিক্ষক সম্মানী নীতিমালা প্রণয়ন করতে হবে। ১০০০ টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও মূল বেতনের ২৫% উৎসব বোনাসের মত এত নিম্ন ও শিক্ষক সমাজের জন্য লজ্জাজনক ভাতা আর পরবর্তীতে নিশ্চয়ই পরিবর্তনের আশা করেন। এবারের শিক্ষক দিবস হবে শিক্ষকদের স্বপ্ন পূরণের দিবস। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার শিক্ষকদের একটা স্মার্ট বেতন কাঠামোসহ শিক্ষকদের স্মার্ট জীবন ব্যবস্থার ঘোষণা দিবে এই বিশ্ব শিক্ষক দিবসে। পাশাপাশি আমরাও আমাদের অবস্থান থেকে শিক্ষণীয় গবেষণা, শিক্ষকের পেশাগত মূলবোধ ও দায়বদ্ধতায় অটুট থাকতে হবে। শিক্ষকের সম্মান, সামাজিক মর্যাদাবৃদ্ধি, ছাত্র ও শিক্ষকের সু সম্পর্কসহ সকল প্রকার অসঙ্গতি দূর হোক এটাই একমাত্র কাম্য।

প্রসঙ্গত, ১৯৯৪ সাল থেকে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কোর উদ্যোগে প্রতিবছর ৫ অক্টোবর এ দিবসটি উদযাপিত হয়। বিশ্বের শিক্ষকদের অবদান স্বীকার, তাদের মূল্যায়ন এবং এগিয়ে নেওয়াসহ শিক্ষক ও শিক্ষণ প্রক্রিয়ায় চিহ্নিত সমস্যা সমাধানের লক্ষ্যে ইউনেস্কো দিবসটি পালনের উদ্যোগ নেয়। শুরু থেকেই বাংলাদেশ এ দিবসটি পালন করে আসছে।

 

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...