বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটির অনেকের বিরুদ্ধে আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগ তুললেন আবু সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক
গেল মঙ্গলবার ঘোষণা করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চট্টগ্রাম মহানগরের ৩৫টি ওয়ার্ড শাখার আহ্বায়ক কমিটি। দলের পক্ষ থেকে ত্যাগী ও পরিচ্ছন্ন নেতাকর্মীদের সুযোগ দেওয়া হয়েছে বলে জানানো হলেও এসব কমিটির বেশিরভাগ নেতাদের বিরুদ্ধে আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান।

বৃহস্পতিবার (৫ জুন) রাতে নিজের ফেসবুক ওয়ালে প্রকাশ করা এক স্ট্যাটাসে তিনি এমন অভিযোগ করেছেন।

তাঁর সেই স্ট্যাটাস হুবহু তুলে ধরা হল :
চট্টগ্রাম মহানগর বিএনপির ঘোষিত ওয়ার্ড কমিটি নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা চলছে। এ ব্যপারে কোন কথা বলবনা বলে চিন্তা করছিলাম।কিন্তু বিবেকের তাড়নায় কিছু না বলে পারছিনা।বিশেষ করে চট্টগ্রাম ৮ নির্বাচনী এলাকার ৩নং পাঁচলাইশ ৪নং চান্দগাঁও ৫নং মোহরা ৬নং পূর্ব ষোলশহর ও ৭নং পশ্চিম ষোলশহর এবং ৪৩ নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড বিএনপির ঘোষিত কমিটি নিয়ে কিছু কথা
বলতে হচ্ছে। এই ছয়টি ওয়ার্ড কমিটিতে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে মুস্টিমেয় কয়েকজন ছাড়া প্রায় সবাই যাদের আন্দোলন সংগ্রামে ন্যুন্যতম ভূমিকা ছিল না। অনেকের বিরুদ্ধে আওয়ামী সংশ্লিষ্টতার গুরুতর অভিযোগ রয়েছে। কথা ছিল দলের ত্যাগী নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। কিন্তু ঘোষিত কমিটিতে দলের নিবেদিত নেতাকর্মীদের শুধু বঞ্চিত নয় চরমভাবে অপমানিত করা হয়েছে। সংশ্লিষ্ট সবার প্রতি আমার আহ্বান দলের স্বার্থে সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকেশক্তিশালী এবং সংগঠিত করুন।

চৌধুরী, চট্টলা২৪

 

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...