| প্রতিনিধি, খাগড়াছড়ি
খাগড়াছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজা মণ্ডপে চলছে প্রস্তুতি। শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে গেছেন জেলা প্রশাসক মো. শহিদুজ্জামান ও পুলিশ সুপার আরেফিন জুয়েল।
শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় জেলা সদরের পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেছেন তারা। এ সময় জেলা প্রশাসক পূজা কমিটির সাথে পূজার প্রস্তুতি নিয়ে খোঁজখবর নেন।
এ সময় জেলা প্রশাসক পূজা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে হয়। সেজন্য প্রশাসন থেকে সকল নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করবে বলে পূজা কমিটিকে জানান।
জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মীনারায়ণ মন্দিরের পূজা মণ্ডপ জগন্নাথ বাড়ির পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসনের এনডিসি মো. নাহিদ বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি অশোক মজুমদার ও লক্ষী নারায়ণ পুজা কমিটির সভাপতি রণজিত দে, কেন্দ্রীয় লক্ষ্মীনারায়ণ মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল দেবসহ অনেকে উপস্থিত ছিলেন।
এবারে খাগড়াছড়ি জেলায় নয়টি উপজেলায় ৬১ পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে প্রশাসন যাতে পূজা নিবিগ্নে উদ্যাপন করা যায়। তা নিয়ে দফায় দফায় পূজা কমিটির সাথে বৈঠকও করেছেন।

