বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী আর নেই

নিজস্ব প্রতিবেদক :::

সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী (বি চৌধুরী) আর নেই।শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটায় উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন তার প্রেস সচিব জাহাঙ্গীর আলম।

“স্যার আর নেই। স্যার আমাদের ছেড়ে রাত তিনটা ১৫ মিনিটে চলে গেছেন।”

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৪ বছর। তিনি স্ত্রী হাসিনা ওয়ার্দা চৌধুরী, এক ছেলে দুই মেয়ে রেখে গেছেন।

বড় মেয়ে মুনা চৌধুরী ব্যারিস্টার, ছোট মেয়ে শায়লা চৌধুরী চিকিৎসক এবং উত্তরা উইমেন মেডিকেল কলেজে অধ্যাপনা করেন।ছেলে মাহী বি চৌধুরী রাজনীতিবিদ, যিনি বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব। মুন্সীগঞ্জ-১ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...