বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে সাংবাদিক পরিচয়ে আবাসিক হোটেলে তল্লাশি, নিন্দার ঝড়

চট্টগ্রাম নগরে একটি আবাসিক হোটেলে সাংবাদিক পরিচয় দিয়ে এক ব্যক্তি তল্লাশি করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠেছে। ভিডিওতে দেখা যায়, আবাসিক হোটেলটির বিভিন্ন কক্ষে গিয়ে অতিথিদের পরিচয়, সম্পর্ক নিয়ে ওই ব্যক্তি বিভিন্ন তথ্য জানতে চান। এক দম্পতি চিকিৎসার জন্য শহরে আসছেন জানানোর পরও হান্নান রহিম তাদের বিভিন্ন প্রশ্ন করে নাজেহাল করেন।

বিভিন্ন কক্ষ তল্লাশি শেষে হোটেলের গেস্ট সম্পর্কে যে তথ্য বই রয়েছে তা নিয়ে দায়িত্বরত ব্যক্তিকে বিভিন্ন প্রশ্ন করেন তিনি।হান্নান রহিম নিজেকে চট্টগ্রাম প্রেস ক্লাব এবং সিইউজে সদস্য পরিচয় দিলেও চট্টগ্রাম প্রেস ক্লাব এবং সিইউজেতে এ নামের কোনো সদস্য নেই বলে সংগঠন দুটির দায়িত্বশীল ব্যক্তিরা নিশ্চিত করেছেন। এখতিয়ারবহির্ভূত এমন কাণ্ডে হতবাক পুলিশও। পুলিশ বলছে, তার বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

হান্নান রহিম তালুকদার নিজেকে দৈনিক চট্টগ্রাম সংবাদের সম্পাদক ও সিএসটিভি২৪-এর চেয়ারম্যান হিসেবে পরিচয় দেন। এ নামে সরকার অনুমোদিত কোনো পত্রিকা কিংবা আইপিটিভি বা মাল্টিমিডিয়া পোর্টাল কিছুই নেই। এই চক্র সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাংবাদিক জানান, মূলত দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন লাইনের সিএনজিচালকদের কাছে সিএসটিভি২৪-এর স্টিকার বিক্রিই এই চক্রের পেশা। ইতিপূর্বে সিএনজিচালকদের সাংবাদিক পরিচয় দেওয়ার জন্য সিএসটিভি২৪এর ‘প্রেস কার্ড’ দেওয়া নিয়ে সমালোচনার ঝড় ওঠে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ছবি তুলে তাদের সঙ্গে সুসম্পর্ক বোঝাতে সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা প্রচার করে।

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...