নিজস্ব প্রতিবেদক ::
দুর্গাপূজা উপলক্ষে ঢাকা – কক্সবাজার রুটে বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। ১০ ই অক্টোবর থেকে ১৩ ই অক্টোবর চারদিন বিশেষ এি ট্রেন চলবে ঢাকা কক্সবাজার রুটে।
চারদিন এই বিশেষ ট্রেন চলবে বলে কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. গোলাম রব্বানী জানান।
তিনি বলেন, “নিয়মিত দুই জোড়া ট্রেনের পাশাপাশি এই বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হচ্ছে।
ঢাকার কমলাপুর স্টেশন থেকে ১০ অক্টোবর রাত ১১টায় কক্সবাজারগামী প্রথম বিশেষ ট্রেনটি ছেড়ে পরদিন সকাল সাড়ে ৭টায় কক্সবাজার পৌঁছবে।
১১ অক্টোবর দুপুর ১টা ৪০ মিনিটের ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা দেবে। যা ঢাকা পৌঁছবে রাত ১০টায়।একইভাবে ১১, ১২ অক্টোবর সকাল সাড়ে ৭টায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবে এই ট্রেন। যা ১২ ও ১৩ অক্টোবর দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।
ঢাকা থেকে কক্সবাজারগামী বিশেষ ট্রেনের আসন সংখ্যা থাকবে ৫১৮টি, আর কক্সবাজার থেকে ঢাকামুখী ট্রেনে আসন সংখ্যা থাকবে ৬৩৪টি। পর্যটকদের জন্য এই বিশেষ ট্রেন সার্ভিসটি দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ভ্রমণের আনন্দকে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করবে বলে জানান রেলওয়ের এই কর্মকর্তা।

