বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে আরও ১০ জন করোনায় আক্রান্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১০ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৮ জন।এছাড়া এই সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামের ৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২২টি, মা ও শিশু জেনারেল হাসপাতাল ল্যাব ও মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ২৪টি করে, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৩৬টি, পার্কভিউ হাসপাতালে ২৬টি, মেট্রোপলিটন হাসপাতালে ১৭টি, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৫টি এবং এভারকেয়ার হাসপাতাল ল্যাবে ২৬টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ২ জন, পার্কভিউ হাসপাতালে ৩ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১০ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮০টি। নতুন আক্রান্তদের মধ্যে ১০ জনই নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

চট্টলা২৪/হহ

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...