ঐকমত্য কমিশন নিয়ে প্রশ্ন তুলে আদিব বলেন, ঐকমত্য কমিশনের সংলাপে যেসব রাজনৈতিক দলকে ডাকা হচ্ছে…এখানে প্রায় ৩০টি দল। সেখানে কাদের কতটুকু সাংগঠনিক কাঠামো আছে, তাদের নিবন্ধন আছে কিনা, কোন পদ্ধতিতে ঢাকা হচ্ছে, সেসব বিষয় আমরা স্পষ্ট নয়।
তিনি বলেন, আমরা জাতীয় ঐকমত্য কমিশনকে বলেছি, কাদেরকে এখানে ডাকা হচ্ছে, সেখানে কি কোনো একটি দলের সুপারিশে ডাকা হচ্ছে কি না? আমরা দেখি ঐকমত্য কমিশনে আসা অনেক দলের স্পষ্ট কোনো বক্তব্য থাকে না, শুধু একটি দলের প্রতি তাদের হ্যাঁ-না বলার থাকে। যখনই বিপরীত কোনো বক্তব্য থাকে, তখন হট্টগোল করে।
তিনি বলেন, ‘ঐকমত্য কমিশন এখন যে পথে এগোচ্ছে, সেখানে নির্বাচনে কোন কোন বিষয় থাকবে, তা নিয়ে ঐকমত্য কমিশনের অবস্থান কিছুটা প্রশ্নবিদ্ধ।
চট্টলা২৪/হহ

