শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ইরানি জাতি আত্মসমর্পণকারী নয়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিকে নিঃশর্তভাবে আত্মসমর্পণের আহ্বান জানানোর একদিন পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি বলেছেন, ইরানি জাতি “আত্মসমর্পণকারী নয়

বুধবার (১৮ জুন) জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি বলেন, “আমেরিকানদের জানাতে হবে যে ইরানি জাতি আত্মসমর্পণকারী নয়, এবং তাদের পক্ষ থেকে যেকোনো সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতির কারণ হবে।

গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণ শুরু করার পর এটিই তার দ্বিতীয় প্রকাশ্য মন্তব্য। খামেনেয়ি বলেন, “যারা জ্ঞানী এবং ইরান, এর জনগণ এবং এর ইতিহাস সম্পর্কে পরিচিত তারা কখনও এই জাতিকে হুমকির ভাষায় কথা বলেন না।

দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, খামেনেয়ি বলেছেন, ইরান “আরোপিত যুদ্ধের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে, ঠিক যেমন তারা আরোপিত শান্তির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে। তবে আরোপিত যুদ্ধের মুখে এই জাতি কারো কাছে আত্মসমর্পণ করবে না।

এ সময় তিনি বলেন, যেকোনো ধরণের মার্কিন সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে।

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...