শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির খসড়া চূড়ান্ত করেছে ইসি

আচরণবিধি ভঙ্গ করলে প্রর্থিতা বাতিল হতে পারে এমন বিধান রেখে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধির খসড়া চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এই তথ্য জানান।

তিনি জানান, রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধির খসড়া চূড়ান্ত করেছে ইসি। প্রচারণায় থাকছে না পোস্টার, দল ও প্রার্থী উভয়কে দিতে হবে হলফনামা। বিধিমালা লঙ্ঘন করলে ৬ মাস কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা।

মোহাম্মদ সানাউল্লাহ বলেন, প্রচারণা চালাতে পারবেন তিন সপ্তাহ। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পর্ষদে কোনো প্রার্থী যুক্ত থাকলে, সেখান থেকে প্রার্থী হওয়ার আগে পদত্যাগ করতে হবে।

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...