শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আহম্মদ আলী মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) সাড়ে ১২টার দিকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১৮ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন।

আহম্মদ আলী মোল্লা রাজশাহী বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি ও নাটোর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ।

পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা এয়ারপোর্ট এলাকা থেকে গুরুদাসপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আহম্মদ আলী মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন ডিবি হেফাজতে রয়েছে। ঢাকাতে মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান। নাটোরের কয়টি মামলা রয়েছে সেগুলো খোঁজ নেয়া হচ্ছে।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, সারাদেশে আমাদের নেতা-কর্মীদেরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। আহম্মদ আলী মোল্লা একজন সৎ রাজনীতিবিদ। তাকে গ্রেপ্তার করায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। দ্রুত তাকেসহ মিথ্যা মামলায় গ্রেপ্তারকৃত সকল নেতা-কর্মীদের মুক্তির দাবি জানাচ্ছি।

ডেস্ক নিউজ/চট্টলা২৪/জ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...