শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

করোনা মোকাবেলায় যোগব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : মেয়র

করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় যোগব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শনিবার (২১ জুন) বিকেলে চিটাগং ক্লাবে এক অনুষ্ঠানে মেয়র একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘যোগব্যায়াম একটি প্রাচীন ভারতীয় ঐতিহ্য, যা শরীর ও মনের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। এটি শুধু একটি ব্যায়াম নয়, বরং মানব ও প্রকৃতির মধ্যে ঐক্য, আত্মসচেতনতা এবং সার্বজনীন মানবিক চেতনার অনুশীলন। আধুনিক জীবনের দুশ্চিন্তা, উদ্বেগ ও বিচ্ছিন্নতার মধ্যে যোগব্যায়াম আমাদের ভারসাম্য ও অন্তঃশান্তির পথ দেখায়।’

করোনা পরবর্তী বিশ্ব বাস্তবতায় সুস্থ শরীর গড়ার গুরুত্ব তুলে ধরে মেয়র বলেন,‘করোনা ভাইরাস আমাদের শিখিয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও মানসিক প্রশান্তি কতটা জরুরি। এ জায়গায় যোগব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিয়মিত যোগচর্চা মানুষকে ভেতর থেকে সুস্থ রাখে এবং সংকট মোকাবিলায় আত্মবিশ্বাস জোগায়।’

চট্টগ্রাম শহরে যোগচর্চার প্রসার সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের নগরবাসীর মধ্যে যোগব্যায়ামের আগ্রহ ক্রমেই বাড়ছে। আমি বিশ্বাস করি, স্কুল, কমিউনিটি সেন্টার এবং কর্মক্ষেত্রগুলোতে নিয়মিত যোগচর্চা অন্তর্ভুক্ত করা হলে নাগরিকদের স্বাস্থ্য ও মনোবল অনেক উন্নত হবে।’

অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন বক্তব্য দেন।

ভারতীয় সহকারী হাই কমিশনের উদ্যোগে এ আয়োজনে সহযোগিতা দিয়েছে চিটাগাং ক্লাব, ফোরএইচ গ্রুপ এবং কোয়ান্টাম ফাউন্ডেশন। এতে বিভিন্ন বয়সী যোগচর্চাকারী, শিক্ষার্থী, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

চৌধুরী, চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...