বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নজরুল জয়ন্তীতে চট্টগ্রামে বর্ণাঢ্য উৎসবের আয়োজন

কবি নজরুল একাডেমি চট্টগ্রামের আয়োজনে নজরুল জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জুন) বিকেলে কবি নজরুল একাডেমি চট্টগ্রামের উদ্যোগে খুলশীতে আয়োজিত সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন দুই শতাধিক ক্ষুদে শিক্ষার্থী।

উম্মে সালমা নিঝুমের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আহমেদ হাসান।

মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নজরুল গবেষক ড. কামাল উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রামের জনপ্রিয় মাল্টিমিডিয়া চট্টলা ২৪ এর নির্বাহী সম্পাদক ও কবি নজরুল একাডেমি চট্টগ্রামের উপদেষ্টা ওয়াহিদ জামান।

সিনিয়র সহকারী কমিশনার আহমেদ হাসান বলেন, সার্বজনীন কবি নজরুলকে জানার এবং বুঝার একটি প্রজন্ম প্রয়োজন। শুধু পাঠ্যক্রমের মধ্যে নজরুলকে সীমাবদ্ধ রাখার কারণে দেশের শিশু কিশোররা নজরুলের বিস্তৃতি সম্পর্কে জেনেছে কম। কাজী নজরুল ইসলাম শুধু কবি নন, অসংখ্য গানের রচয়িতাও। তিনি শুধু গীতিকার নন, অভিনেতাও। এমনকি একজন রাজনীতিবিদও ছিলেন তিনি।

নজরুল গবেষক ড. কামাল উদ্দিন বলেন, ভারতবর্ষ যখন ইংরেজদের সঙ্গে স্বাধীনতার জন্য লড়াই করছে, তখন ১৯২১ সালে গান্ধীজীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন হয়। সেই সময় অসহযোগ আন্দোলনে যোগ দেওয়ার জন্য অনেক ভারতীয়কে কারাগারে বন্দী করা হয়। তখন কাজী নজরুল ইসলামকেও বন্দী করা হয়। কবি নজরুল কখনো তিনি প্রেমিক, কখনো বিদ্রোহী আবার কখনো বাউণ্ডুলে। সাহিত্য ও সংগীতে এমনই তাঁর প্রকাশভঙ্গী।‘

সাংবাদিক ওয়াহিদ জামান বলেন, আজীবন সংগ্রামী ও চিরস্বাধীনচেতা এক মহামানবের মহাকাব্যিক, মহাবীরের নাম কবি কাজী নজরুল ইসলাম। নজরুল সমগ্র বিশ্বের আপামর মুক্তিকামী মানুষের হৃদয়ে চিরস্মরণীয়, বরণীয় হয়ে মহাকালের মহাবিস্ময় হিসেবে চিরভাস্মর হয়ে থাকবেন।‘

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি নজরুল একাডেমি চট্টগ্রামের নির্বাহী পরিচালক মো. নুর নবী,
পরিচালক জেবুন নাহার শারমিন ও সহকারী আবৃত্তি প্রশিক্ষক স্নিগ্ধা বড়ুয়া, কারিশমা কবির ঐশী, উম্মে সালমা নিঝুমসহ অনেকে।

অনুষ্ঠানে একক নজরুল সংগীত পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশনের নজরুল সংগীত শিল্পী তনুশ্রী দাস ও সোমা শীল। পরে কবি নজরুল ইসলামের গান, ছড়া, কবিতা আবৃত্তিতে মঞ্চ মাতান একাডেমির শিক্ষার্থীরা।

চৌধুরী, চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...