বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বাইরের কাউকে ভিসি চান না সিভাসুর শিক্ষার্থীরা

বর্তমানে কর্মরত অধ্যাপকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) শিক্ষার্থীরা।

রবিবার (৬ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে এ আল্টিমেটাম দেয় তারা। এ সময় তারা এ পদে আওয়ামীপন্থী শিক্ষকদের নিয়োগ না দেওয়ারও দাবি জানান তারা। দাবি মেনে না নিলে প্রশাসনিক কার্যক্রম বন্ধ করা ও রাস্তা ব্লকেডসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

এদিকে দাবি আদায়ে আগের দিনও (৫ অক্টোবর) শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেন।

বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের স্নাতকের শিক্ষার্থী মো. শাহরিয়ার হোসেন তালুকদার বলেন, ‘আমরা সময় দিচ্ছি আপনাদেরকে ৪৮ ঘণ্টার। এই ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের যে দাবি রয়েছে সেই দাবি সাপেক্ষে যিনি উপাচার্য হওয়ার জন্য যোগ্য হন; সেই ব্যক্তিকে আমাদের অভিভাবক হিসেবে নিয়োগ দিয়ে পাঠাতে হবে। আমাদের সুস্পষ্ট কথা কোনো আওয়ামী ফ্যাসিবাদ দালালির সাথে সংযুক্ত কেউ এ বিশ্ববিদ্যালয়ের অভিভাবক (ভিসি) হয়ে আসতে পারবে না। সেই ১৯ সেপ্টেম্বর থেকে শুরু করে আজকে পর্যন্ত প্রতিদিন নানাভাবে নানা জায়গায় আমাদের বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করেছি। কিন্তু আমরা জানতে চাই আসলে কোন দালালি গোষ্ঠী-স্বৈরাচারীর উত্তরসূরিরা এখনো বাংলার বুকে রয়ে গেছে। আমাদের শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি রয়েছে সেই দাবির বিরুদ্ধে কাজ করে যাচ্ছে।’

এ শিক্ষার্থী আরও বলেন, ‘আমরা শুনতে পাই আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি অন্য বিশ্ববিদ্যালয় থেকে আসবে। যে বিশ্ববিদ্যালয়ের বয়স ২৯ বছর, যেটা কিনা বাংলাদেশের একমাত্র ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, সেখানে কীভাবে বাইরে থেকে উপাচার্য নিয়োগ দেওয়া যায়। আমাদের ইর্ন্টানি প্রোগ্রাম বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় গ্রহণ করে, আমাদের প্রবলেম বেইজড লার্নিংগুলো, শিক্ষকদের উদ্ভাবনীগুলো অন্য বিশ্ববিদ্যালয় গ্রহণ করে; সেখানে বাইরের কোনো অপশক্তি আমাদের উপর প্রভাব খাটাতে চায়।

জিয়া উদ্দিন নামের বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী বলেন, ‘আমরা কোনোভাবে বাকৃবি (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়) কোনো শিক্ষককে আমাদের ভিসি হিসেবে মানবো না। আবার অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের কেউ সিভাসুর ভিসি হওয়ার পায়তারা করে তাকেও আমরা মানবো না। আমাদের স্পষ্ট ঘোষণা আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি হইতে হইলে আমাদেরই শিক্ষক হতে হবেন। আগের ভিসিরা রুটিন ওয়ার্ক করেই চলে গেছে, কোনো কাজই করেন নাই।

অন্যদিকে, নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগের এক দফা দাবিতে টানা পাঁচদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে সিভাসুর শিক্ষার্থীরা। এর আগে গত শুক্রবার রাত সাড়ে ৯টায় ক্যাম্পাসে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা। তার আগে গত বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...