Sunday, 8 November, 2026

প্রতিবন্ধীদের পাশে না থাকলে উন্নয়ন অসম্পূর্ণ : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শারীরিক কিংবা বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদের সহযোগিতা করলে তারাও সমাজের মূলধারায় অবদান রাখতে পারে।

তিনি বলেন, প্রতিবন্ধীদের বাদ দিয়ে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। সমাজে বৈষম্য দূর করতে হলে শিক্ষায় সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

রোববার (২২ জুন) নগরীর মুরাদপুরে সমাজসেবা কার্যালয়ে আয়োজিত একীভূত ও মানসম্মত শিক্ষাই হোক প্রতিবন্ধীদের সমাজে অন্তর্ভুক্তির অধিকার শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সেমিনারটি আয়োজন করে সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম পিএইচটি সেন্টার। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম।

সেমিনারে আরও বক্তব্য রাখেন- চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. শরীফ উদ্দিন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রবিউল হোসেন, সাংবাদিক নাছির উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিএইচটি সেন্টারের তত্ত্বাবধায়ক মো. কামরুল পাশা ভূঁইয়া।

মেয়র বলেন, প্রতিবন্ধীদের শিক্ষায় আরও সহায়তা দিতে হবে। এ লক্ষ্যে পিএইচটি সেন্টারে সিটি করপোরেশনের পক্ষ থেকে দুজন শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন এনজিও, প্রতিবন্ধী সংগঠন, শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। অনুষ্ঠান শেষে মেয়র একটি গাছের চারা রোপণ করেন।

চৌধুরী, চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...