শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সাবেক সিইসি নুরুল হুদা ৪ দিনের রিমান্ডে

প্রহসনের নির্বাচন আয়োজন করার অভিযোগে শেরেবাংলানগর থানায় করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (২৩ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

এদিন আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ। আর আসামিপক্ষ জামিন আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক শামসুজ্জোহা সরকার তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের সরকারি কৌসুলি (পিপি) ওমর ফারুক ফারুকী সর্বোচ্চ রিমান্ড চেয়ে শুনানি করেন। পরে আদালত আদেশ দেন।

এর আগে রবিবার (২২ জুন) সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

প্রহসনের নির্বাচন করার অভিযোগে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) ২৪ জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই মামলাতেই তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করে পুলিশ।

ডেস্ক নিউজ/চট্টলা’২৪/জ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে: প্রতিমন্ত্রী

আগামী ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য...

এ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি’: প্রধানমন্ত্রী তারেক রহমান

এ দেশে কেউ সংখ্যালঘু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধে বিজিবিকে আরও কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সীমান্তে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে...