বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রাঙ্গুনিয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি: স্বর্ণ না পেয়ে কেটে ফেললো আঙুল!

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার জঙ্গল পোমরা এলাকার এক প্রবাসীর ঘরে সংঘবদ্ধ দল হানা দিয়ে স্বর্ণালংকার, টাকা ও দামী সামগ্রী না পেয়ে ক্ষুব্দ হয়ে প্রবাসী ও তার স্ত্রীকে কুপিয়ে যখম করা হয়েছে।

এছাড়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের সা‌বেক রাঙ্গু‌নিয়া এলাকায় ঘরের দরজায় তালা ঝু‌লিয়ে দিয়ে ডাকাতির চেষ্টা করা হয়।

সোমবার (২৩ জুন) দিনগত গভীর রাতে পৃথক এই ডাকাতি চেষ্টার ঘটনা ঘটে। এছাড়া এরআগের দিন ভোররাতে পোমরা ইউনিয়নের বার আউলিয়া এলাকায় আনোয়ারা বেগম (৪০) নামে এক গৃহবধূকে জবাই করে হত্যা চেষ্টা চালানো হয়েছে। এসব ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন পুলিশ।

জানা যায়, সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের ভূমিহীন সবুজ গ্রাম এলাকার প্রবাসী মো. জসিম উদ্দিনের (৪৫) বসতঘরে ৮-১০ জনের একটি সংঘবদ্ধ দল হানা দেয়। এসময় সাম্প্রতিক সময়ে দেশে আসা প্রবাসী জসিমকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাস থেকে আনা স্বর্ণালংকার, টাকা ও মূল্যবান সামগ্রী খোঁজ করে।

না পেয়ে ক্ষুব্দ চক্রটি তাদের কুপিয়ে যখম করে। এতে প্রবাসী জসিমের হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে বাঁচাতে তার স্ত্রী শাহানুর আকতার (৩৫) এগিয়ে এলে তাকেও যখম করা হয়। তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে চক্রটি পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে একই রাত তিনটার দিকে উপ‌জেলার স্ব‌নির্ভর ইউনি‌য়ে‌নের সা‌বেক রাঙ্গু‌নিয়া এলাকায় হো‌মিও ডাক্তার হরিসাধন সাহার বা‌ড়ি‌তে ডাকা‌তির চেষ্টা করা হয়। ডাকাতদল গ্রামের দুটি ঘ‌রের দরজায় তালা ঝু‌লি‌য়ে দেয়। গ্রামের ৩টি বা‌ড়ির দরজা ভাঙ্গার চেষ্টা ক‌রে। ১টি বসতঘরের টি‌নের চা‌ল খুলে ঘরে ঢুকার চেষ্টা করে। পরে টের পে‌য়ে গ্রামবাসীরা এগি‌য়ে গেলে চক্রটি সিএন‌জি অ‌টো‌রিক্সা যোগে পা‌লি‌য়ে যায়।

এছাড়া সোমবার ভোররাত ৫টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড বার আউলিয়া এলাকায় এক গৃহবধূকে জবাই করে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত গৃহবধূ আনোয়ারা বেগম বার আউলিয়া এলাকার বাসিন্দা আশরাফ আলীর কন্যা এবং আবদুর রউফের স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, কিছু দুষ্কৃতিকারীরা জঙ্গল পোমরা একালায় এক প্রবাসীর ঘরে হানা দিয়েছে, এতে স্বামী স্ত্রী দুজন আহত হয়েছেন। ঘটনাস্থলে আমরা সরেজমিনে গিয়ে পরিদর্শন করেছি। স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের বিষয়টিও তদারকি করা হচ্ছে। গৃহবধূকে জবাই করে হত্যা চেষ্টার ঘটনাটিও গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...