শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সাবেক এমপি কমলের ঘনিষ্ঠ শাহাজাহান চেয়ারম্যান চট্টগ্রামে গ্রেপ্তার

বৈষম্যবিরোধী জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা ও হয়রানিমূলক মামলা করার অভিযোগে অভিযুক্ত কক্সবাজারের খুরুশকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাজাহান সিদ্দিকীকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জুন) রাত ১টায় চট্টগ্রামের চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কক্সবাজার সদর থানা পুলিশ।

ছাত্র আন্দোলনের নেতাদের সূত্র জানা যায়, শাহাজাহান সিদ্দিকী কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। জুলাই আন্দোলনের সময় তিনি সাবেক এমপি কমলের সঙ্গে থেকে অস্ত্রসহ হামলায় নেতৃত্ব দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এতে অনেক ছাত্র-জনতা আহত হন। এছাড়া ৫ আগস্টের পূর্বে ছাত্র-জনতার বিরুদ্ধে অভিযোগ তুলে বিভিন্নজনকে দিয়ে বেশ কিছু মামলা করে হয়রানি করারও অভিযোগ উঠে তার বিরুদ্ধে।

গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান। তিনি দৈনিক পূর্বকোণকে জানান, রাতে চকবাজার এলাকা থেকে শাহাজাহান সিদ্দিকীকে গ্রেপ্তার করে সদর থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলা সহ বিভিন্ন মামলা রয়েছে। আজ (মঙ্গলবার) তাকে আদালতে সোপর্দ করা হবে।

এই রাজনৈতিক নেতার গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন- পুলিশ এতোদিন চুনোপুটি ধরলেও আজ বৈষম্যবিরোধী আন্দোলনের চরম বিরোধীতাকারী একজন রাঘববোয়ালকে গ্রেপ্তারের কথা স্বীকার গ্রেপ্তার।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...