বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

খাগড়াছড়িতে কোন দুস্কৃতিকারিকে ছাড় নয়: লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল

| প্রতিনিধি, খাগড়াছড়ি

কোন দুস্কৃতিকারিকে ছাড় নয় উল্লেখ করে খাগড়াছড়ি সদর (৩০ বীর) জোন অধিনায়ক লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল বলেছেন, কোন প্রকার আশঙ্কা ছাড়াই সকল সম্প্রদায়ের মানুষের মেলবন্ধনে খাগড়াছড়িতে এবার অনুষ্ঠিত হবে। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।

রবিবার (৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত খাগড়াছড়িতে শারদীয়া দূর্গাপুজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি পানখাইয়া পাড়া সড়কে ক্ষতিগ্রস্থ দোকানপাটসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখে জড়িতদের বিষয়ে কড়া বার্তা দিয়ে বলেন, লুটপাটকারী-চোরদের কোন জাত, ধর্ম নেই। তাদের কাজ বিশৃঙ্খলা সৃষ্টি করে পায়দা লুটা এবং সংঘাতে জড়ানোই তাদের লক্ষ। তাই সকলকে সচেতন থেকে একসাথে পাশাপাশি শান্তি-শৃঙ্খলা স্থিতিশীল রাখার আহ্বান জানান।

এতে খাগড়াছড়ি বিভিন্ন পুজা মণ্ডপের পুরোহিত, পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা এতে উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দরা এসময় নানা সংকট, সমস্যার কথা তুলে ধরে সহায়তা কামনা করেন।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...