বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষ

জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষ প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন মিলেছে ৩০ জনের সম্পৃক্ততা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হতে পারে আজ (২৬ জুন)।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে।

জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষ প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন; মিলেছে ৩০ জনের সম্পৃক্ততা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হতে পারে আজ (২৬ জুন)।

এর আগে ১৫ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন।

আগামী ১৪ জুলাই এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হযেছিলো। তবে তার আগেই তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গতবছরের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করেছে সরকার।

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...