শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

খাগড়াছড়িতে তক্ষক পাচারকালে আটক

খাগড়াছড়িতে তক্ষক পাচারকালে ৪ জনকে গ্রেপ্তার করেছে খাগড়াছড়ি বন বিভাগ। আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়। আদালতের নির্দেশে তক্ষকটি খাগড়াছড়ি বিভাগীয় বন কার্যালয় সংলগ্ন সবুজ বনে অবমুক্ত করা হয়।

বন বিভাগ জানায়, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় রেঞ্জ কর্মকর্তা ও রামগড় থানা পুলিশ সদস্যের যৌথ অভিযানে রামগড় পৌরসভার ৯নং ওয়ার্ডের বাজারের মুন্সী বাড়ীর সামনে থেকে ১টি তক্ষকসহ পাচারচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- রামগড় উপজেলার নাকাপা ৬নং ওয়ার্ডের মৃত কবির সিকদারের ছেলে মোঃ শাহাদাৎ হোসেন (৩০), রামগড় ২নং পাতাছড়ার মোঃ আহসান উল্লাহ’র ছেলে মোঃ আলী আজম প্রকাশ রাকিব মিঞা (৩০), আহম্মদ সোবাহানের ছেলে মোঃ নাজমুল আলম এবং কক্সবাজার চকরিয়ার উপজেলার রামপুর ৭নং ওয়ার্ডের মোঃ ইসহাক এর ছেলে মোঃ বেলাল উদ্দিন (৫৪)।

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা জানান, বৃহস্পতিবার তক্ষকসহ ৪জন আসামিকে খাগড়াছড়ি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত উদ্ধারকৃত তক্ষকটিকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার নির্দেশ প্রদান করেন।

গ্রেফতারকৃতদের আদালত জেল হাজতে প্রেরণ করে। যে তক্ষক আমরা উদ্ধার করেছি সেটি সচারাচর দেখা যায় না। বিরল প্রজাতির।

তিনি আরো বলেন, ২০১২ সালে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে তক্ষক সংরক্ষিত প্রাণী

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...