রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির কেন্দ্রীয় সদস্য সামছুদ্দিন ছিদ্দিকী মুন্নাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬ জুন) চট্টগ্রামের কোতোয়ালি থানার আসাদগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রামের কোতোয়ালি থানার ওসি আবদুল করিম চট্টলা২৪কে বলেন, সামছুদ্দিনের বিরুদ্ধে থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির কেন্দ্রীয় সদস্য। 

পুলিশ জানায়, সামছুদ্দিন ছিদ্দিকী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কতিপয় নেতাকর্মীসহ আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী নিয়ে গত ২৪ এপ্রিল চট্টগ্রামের সিআরবি এলাকায় মিছিল স্লোগান দিয়েছিল।

রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার লক্ষ্যে জনসাধারণের ক্ষতি করার জন্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রসারিত করার উদ্দেশ্যে সমবেত হয়ে তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে লাঠিসোঁটা নিয়ে মিছিল করে সিআরবি এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে। এ রপর থেকেই তাকে খোঁজা হচ্ছিল।

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...

সন্দ্বীপে পুলিশ কনস্টেবলকে মারধর, অপহরণ করে চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের সন্দ্বীপে মাদকবিরোধী একটি ফেসবুক পোস্টে মন্তব্য করাকে কেন্দ্র...