বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে আ.লীগের সম্পৃক্ততা থাকায় বিএনপি নেতা বহিষ্কার

ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৪২ নম্বর ওয়ার্ড বিএনপি’র সদস্য আতিকুর রহমানকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সোয়া দশটায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি।

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি চট্টগ্রাম মহানগর বিএনপির ৪২ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক কমিটির সদস্য আতিকুর রহমানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছে। এর মধ্যে উল্লেখযোগ্য, তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে দলের আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত। দলীয় শৃঙ্খলার প্রতি যত্নবান থেকে এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত ও যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে দ্রুত শৃঙ্খলাভঙ্গের জন্য সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময়ই দলীয় আদর্শ, গঠনতন্ত্র ও শৃঙ্খলার প্রতি অটল থেকে দেশের গণতন্ত্র ও সুশাসনের প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং নৈতিকতা রক্ষা করাই বিএনপির রাজনীতি করার মূলমন্ত্র। তাই দলের অভ্যন্তরীণ অরাজকতা ও নৈতিকতার প্রতি অসঙ্গতিপূর্ণ যে কোনো আচরণ দল হিসেবে গ্রহণযোগ্য নয়। অভিযোগের সুস্পষ্ট সত্যতা পাওয়ায় নির্দেশক্রমে তাকে ওয়ার্ড বিএনপির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, দলের শৃঙ্খলা ও নৈতিকতার প্রতি আমরা কখনো আপস করবে না। দীর্ঘদিনের যোগসূত্র থাকলেও যদি কেউ দলীয় আদর্শ থেকে বিচ্যুত হন, তাদের বিরুদ্ধে দল কঠোর এবং শৃঙ্খলাবদ্ধ পদক্ষেপ গ্রহণ করবে।

তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ বিএনপির গণতান্ত্রিক মূল্যবোধ, শৃঙ্খলা রক্ষা এবং দেশের সার্বিক স্বার্থ রক্ষায় দলের দায়বদ্ধতার প্রতিফলন। দলীয় ঐক্য ও শক্তিকে দৃঢ় করে জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতি সম্মান জানাতে চট্টগ্রাম মহানগর বিএনপি সকল নেতাকর্মী ও সমর্থকদের দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি।

চৌধুরী, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...