বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ সিইসির

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওই সাক্ষাতে মিলিত হন তারা। এসময় তারা একান্তে কথা বলেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তারা। বৈঠকের বিষয়ে পরে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হলেও তাতে বিষয়বস্তু সম্পর্কে কিছু বলা হয়নি।

এর আগে একই দিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে চলতি বছরের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ধর্ম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানান তিনি। এছাড়াও আগামী বছরের হজ ব্যবস্থাপনা যেন নির্বিঘ্নে সম্পন্ন করা যায়, এখন থেকেই তার প্রস্তুতি শুরু করতে ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন তিনি।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...