বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বান্দরবানে গণধোলাইয়ের পর ৩ সন্ত্রাসী পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের লামায় অপহরণ–চাঁদাবাজির অভিযোগে তিন সন্ত্রাসীকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে জনতা। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, লামা উপজেলার বাগান পাড়া এলাকায় অপহরণ–চাঁদাবাজি অভিযোগে পাহাড়ের ৩ সন্ত্রাসীকে ধরে গণধোলাই দেন স্থানীয় জনতা। পরে ৩ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এরা হলেন–রুমা বগালেক পুকুর পাড়া এলাকার নুচিঅং ছেলে রহিম ত্রিপুরা (৩৮), লামা বাগান পাড়া এলাকার মনিন্দ্র ত্রিপুরার ছেলে তানিয়াল ত্রিপুরা (৩৬) এবং থানচি বড় মদক এলাকার মিখিয়া ত্রিপুরার ছেলে হালি রাম ত্রিপুরা (৩১)। স্থানীয়দের দাবি, গত বুধবার রাতে লামা মিরিঞ্জা এলাকার প্যারাডাইস রিসোর্ট থেকে ম্যানাজার আবদুল খালেক (২০) কে তুলে নিয়ে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। কৌশলে পালিয়ে এসে স্থানীয়দের বিষয়টি জানান আবদুল খালেক। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে অভিযুক্তদের আটক করে গণধোলাই দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ৩ জনকে আটক করে থানায় নিয়ে এসেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা...

আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন চমেক হাসপাতাল, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ...

চসিকে রাজস্ব জালিয়াতি: ২২ লাখের হোল্ডিং ভ্যালুয়েশন ৩ লাখে, নেপথ্যে বিতর্কিত কর্মকর্তা মেশকাতুল!

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) রাজস্ব সার্কেল-৭ এর আওতাধীন দক্ষিণ...