বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

২ বছর ধরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মা-ছেলে গ্রেপ্তার

কুমিল্লা নগরীতে বিয়ের আশ্বাসে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মোবাইল ফোনে ভিডিও ধারণ করে ওই ছাত্রীকে প্রায় দুই বছর ধর্ষণ করা হয়। পরে ভিডিও প্রকাশের হুমকি দিয়ে পরিবার থেকে হাতিয়ে নেওয়া হয় প্রায় ৩ লাখ টাকা।

ওই ছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে থানায় মামলা করা হয়। এ মামলায় অভিযুক্ত যুবক সোয়াদুর রহমান সিয়াম ও তার মা তানিয়া আক্তার মনিকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, সিয়ামের বাসা কুমিল্লা নগরীর চকবাজার এলাকায়। তার বাবার নাম মোস্তাফিজুর রহমান। একই এলাকায় প্রায় দুই বছর ভাড়া বাসায় ছিল ওই ছাত্রী ও তার পরিবার। বাসায় ওঠার পর থেকে সিয়াম ওই ছাত্রীকে প্রেম নিবেদন করে। একপর্যায়ে বিয়ের আশ্বাসে ধর্ষণ করে। ধর্ষণের সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে ব্ল্যাকমেইল করে দুই বছরে একাধিকবার ধর্ষণ করে। এ ছাড়া ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে পরিবার থেকে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। পরে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি ওই ছাত্রীর মা সিয়ামের মা মনিকে জানালে তাদের শহর ছাড়ার হুমকি দেয়।

ভুক্তভোগী ছাত্রীর পরিবার জানায়, বিষয়টি মীমাংমার কথা বলে বুধবার দুপুরে ছাত্রীকে সিয়ামের নানির বাড়িতে নিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে বাচ্চা নষ্ট করার ওষুধ খেতে বাধ্য করে। এ সময় পেটে লাথিও মারে। পরে ওই ছাত্রীর মা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় বৃহস্পতিবার সিয়াম, তার মা মনি ও বোন মিমের বিরুদ্ধে থানায় মামলা করে ভুক্তভোগীর মা। পরে মা-ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, আসামির নিজ বাড়ি থেকে সিয়াম ও তার মাকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে: প্রতিমন্ত্রী

আগামী ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য...

এ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি’: প্রধানমন্ত্রী তারেক রহমান

এ দেশে কেউ সংখ্যালঘু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...