বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাই পলিটেকনিকে আগুনে পুড়লো ৭ দোকান

রাঙামাটির কাপ্তাইয়ের সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) এলাকায় পরিত্যক্ত সাতটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে কাপ্তাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও নৌবাহিনীর দমকল সদস্যরা।

তবে এর আগে স্থানীয় বাসিন্দা ও বিএসপিআইয়ের শিক্ষার্থীরা আগুন নেভানোর চেষ্টা চালান।

কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে, তবে আমরা প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন জানান, ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে।

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...