বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

আসিফ-হাসনাতরা জুলাইয়ে যা করেছে ওদের সঙ্গে কামান রাখা উচিত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের পিস্তলকাণ্ড নিয়ে এত সমালোচনার কিছু নেই বলে মন্তব্য করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি বলেন, প্রতিটি দেশপ্রেমিক নেতার নিরাপত্তায় সর্বোচ্চ প্রতিরক্ষাব্যবস্থা রাখা হোক।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন ইলিয়াস হোসাইন। ফেসবুক পোস্টে ইলিয়াস লিখেছেন,আসিফ-হাসনাতেরা জুলাইতে যা করেছে ওদের সাথে শুধু পিস্তল না কামান রাখা উচিত। মাত্র কদিন আগে হাসনাতের উপর হা’মলা হয়েছে ! সেটা মাথায় রেখে কথা বলা উচিৎ।  তিনি আরও বলেন একটা ছোট ভুলের জন্য এত সমালোচনার কিছু নাই। প্রতিটি দেশপ্রেমিক নেতার নিরাপত্তায় সর্বোচ্চ প্রতিরক্ষাব্যবস্থা রাখা হোক। শত্রুরা এখনো চারপাশেই আছে।

এরা মারা গেলে যাদের সুবিধা হবে তারাই আসিফদের অস্ত্র রাখার বিরোধিতা করে- জানিয়ে ইলিয়াস বলছেন, একটা ছোট ভুলের জন্যে এতো সমালোচনার কিছু নাই। প্রতিটি দেশপ্রেমিক নেতার নিরাপত্তায় সর্বোচ্চ প্রতিরক্ষা ব্যবস্থা রাখা হোক। শত্রুরা এখনও চারপাশেই আছে।

চট্টলা২৪/হহ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...