পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন করায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদসহ মহানগর নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে অনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৩০ জুন) বিকালে পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত আহ্বায়ক শফিউল আলম, সদস্য সচিব নুরুল কবির পলাশের নেতৃত্বে মিছিলটি বিবিরহাট থেকে শুরু হয়ে থানা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচলাইশ মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান নান্টু, যুগ্ম আহ্বায়ক হাসানুর রশিদ, ওমর ফারুক, জসীম উদ্দিন আবেদ, মোহাম্মদ সেলিম উদ্দিন, আরমান রনি, আজাদুল হক চৌধুরী, ফরহাদ আজাদ, আতিকুল ইসলাম আরিফ, মো. রুবেল, জোকনাফায়ক জহিরুল ইসলাম জনি, শাহাদাত হোসেন ফয়সাল, সদস্য সুমন বড়ুয়া শুভ, আব্দুল আজিজ, মোহাম্মদ পারভেজ বকুল হোসেন, মোহাম্মদ জালাল, তৈয়বম, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ শিমুল মিয়া, মোহাম্মদ সৌরভ, মোহাম্মদ জুয়েল, ইসলাম রাজু, ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক চিস্তি চৌধুরী, সদস্য সচিব মোহাম্মদ বেলাল, ৪২ নম্বর ওয়ার্ড ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবু আলম, সদস্য সচিব মঈনুদ্দিনসহ নেতৃবৃন্দ।
চৌধুরী, চট্টলা২৪

